1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সোনারগাঁয়ে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পঠিত

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) প্রাঙ্গণে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা। পহেলা বৈশাখ উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নান।

ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ, টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ এ কে এম মাহবুবুল আলম এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

এর আগে দুপুর ১২টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রথম গেট থেকে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়ে মেলার মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এদিকে, এই মেলা চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কারুশিল্পীদের অংশগ্রহণে ২৬টি স্টল বসানো হয়েছে। এসব স্টলে জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প, দারুশিল্প, হাতপাখা, কাঠখোদাই, পটচিত্র, শোলাশিল্প, বাঁশ-বেতশিল্পসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নানা কারুপণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতিদিন আয়োজন করা হয়েছে বাউল গান ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শনার্থীদের জন্য থাকছে পুতুল নাচ, হালখাতা, বায়স্কোপ, সাপের খেলা, নাগরদোলাসহ গ্রামীণ বিনোদনের নানা আয়োজন। পাশাপাশি হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা—তিন গুটি, সাত গুটি বাঘবন্দ, কানামাছি, গোল্লাছুট, বউচি ও কপাল টোক্কা—আয়োজন করা হয়েছে। মেলায় রয়েছে ঐতিহ্যবাহী খাবার ও পিঠাপুলির সমাহারও।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি ও এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আমরা যেমন আনন্দ করব, তেমনি দেশের অর্থনীতিও শক্তিশালী করার দিকে নজর রাখতে হবে। বিলাসিতা নয়, দেশের সম্মান বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর