1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মমেক হাসপাতালে আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে 

মনিরুজ্জামান, (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১২২ বার পঠিত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে বিছানা (ফোম) রাখার কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে, তিন ইউনিটের ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। 
শনিবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলার শিশু বিভাগ ইউনিট একের ওয়ার্ডের ব্যাড (ফোম) রাখার কক্ষে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, হাসপাতালের নতুন ভবনের হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলার শিশু বিভাগ ইউনিট একের ওয়ার্ডের ব্যাড (ফোম) রাখার কক্ষে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই ধোয়া ছড়িয়ে পড়ে। এতে ভবনের, দুই-তিন-চার-পাঁচ-ছয় তলাসহ উপরের শতশত রোগী নিচে নেমে আসে। রোগীরা বর্তমানে হাসপাতাল প্রাঙ্গন ও সামনের সড়কে অবস্থান নিয়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, হাসপাতালের নতুন ভবনের দুই-তিন-চার-পাঁচ-ছয় তলা পর্যন্ত রোগীদের বিছানা ও অন্যান্য জিনিষত্র পড়ে, নামতে না পেরে অনেক রোগী সিড়ি ও বিভিন্ন তলার ফ্লোরে অবস্থান নিতে দেখা গেছে। অসহায় রোগীরা সাহায্যের জন্য  হাহাকার করছে। তবে, কেউ কারোর দিকে ফিরে তাকাচ্ছে না। সবাই নিজের রোগী নিয়ে ব্যস্ত।
এদিকে, সুযোগে চোর চক্র হাসপাতালে রোগীদের ফেলে আসা মোবাইল, জগ, গ্লাস, চার্জার চুরি করে নামতে দেখা দেখা গেছে।
শিশু ওয়ার্ডে ভর্তি তাসকিনের (৩) মা পারুল বেগম বলেন, হঠাৎ ধোয়া দেখতে পাই। ধোয়া দেখে আতঙ্কে আমি আমার ছেলেসহ অন্যান্যদের নিয়ে তাড়াহুড়া করে নিয়ে নিচে আসি। সাথে সকল জিনিষ ওয়ার্ডে রেখে আসছি। এগুলো চুরি হলো কি না, তা নিয়ে চিন্তায় আছি।
মাহমুদা (১১) গলার সমস্যা নিয়ে হাসপাতালের নতুন ভবণের ৪র্থ তলায় ভর্তি ছিল। শিশুর মা মালেকা বলেন, আজ সকালে ভর্তি হয়েছি। হঠাৎ ধোয়া দেখে দৌড়ে নিচে নেমে আসি। আমার জিনিসপত্র সব চুরি হয়ে গেছে। আগুন লাগার পর একটি গেইট বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ করেন শিশুর মা মালেক বেগম।
কিডনি রোগ নিয়ে হাসপাতালের নতুন ভবনের ৫ তলার ২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল ঠান্ডু মিয়া। তার স্ত্রী তারাবানু বলেন, গত বুধবার আমার স্বামীকে হাসপাতালে ভর্তি করি। গতকাল ডায়ালাইসিস করাইছি। আজকে হঠাৎ মানুষের চিৎকার চেচামেচি শুরু করে ও অনেক ধোয়া দেখতে পারি। পরে আমার স্বামীকে নিয়ে কোন মতে নিচে মেনে আসি। আমার একটি মোবাইল ও জিনিষপত্র ওয়ার্ডে রয়েছে। এগুলো আর ফেরত পাওয়ার সম্ভাবনা নাই।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) মাইন উদ্দিন বলেন, কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে, তদন্ত করে পরে বলা যাবে। নতুন বিল্ডিংয়ের সিরিয়াস রোগীদের পুরাতন বিল্ডিয়ে নেয়া হয়েছে। হাসপাতালে কর্মরত সকল আনসার পুলিশ সদস্যদের তৎপর থাকতে বলা হয়েছে। যেন কোন চুরির ঘটনা না ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পুণ্য চন্দ্র মুৎসুদ্দি বলেন, হাসপাতালের ৬ তলার একটি ফোম (বিছানা) রাখার কক্ষ থেকে আগুনের সুত্রপাত হয়। তবে, আমরা অল্প সময়ের মাঝে ক্ষয়ক্ষতি কমিয়ে আগুন নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয়েছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে। তবে, হতাহতের কোন ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, মোট ৯ টি ইউনিট হাসপাতালে কাজ করেছে। এরমাঝে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেছে ও অপর সাতটি ইউনিট রোগীদের হামপাতাল ভবন থেকে নিরাপদ স্থানে নেয়ার কাজ করেছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর