1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

একতা লজে’ পিকনিক ও মিলনমেলা, আনন্দে মাতলেন বাসিন্দারা।

অনলাইন ডেস্ক:
  • প্রকাশে সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

রাজধানীর পশ্চিম রামপুরার ১২টি পরিবারের আবাসস্থল ‘একতা লজ’। ১৬ বছর ২ মাসের পথচলায় এই ভবনটি শুধু বসবাসের ঠিকানা নয়, হয়ে উঠেছে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার এক মিলনকেন্দ্র। সেই বন্ধনকে আরও দৃঢ় করতে শুক্রবার আয়োজন করা হয় বর্ণাঢ্য পিকনিক ও মিলনমেলা।

সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী, ভাস্কর্যশিল্পীসহ বিভিন্ন পেশার মানুষের বসবাস এই ভবনে। পরিবারের সদস্য ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় এক আনন্দঘন উৎসবে। নারী ও পুরুষদের জন্য পৃথক খেলাধুলার আকর্ষণীয় ইভেন্ট ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। পাশাপাশি ছিল মুখরোচক খাবার এবং সবার জন্য বিশেষ কমন গিফট হ্যাম্পার।উপস্থিত ছিলেন ফ্ল্যাট এর মোঃ ইকবাল, রিংকু,তাজুল ইসলাম, মোঃ জাহান কবির সিপু,তাপস বাবু,মোঃ সুমন,মোঃ ইমন,
মোঃ সাবুল মোল্লা,মোঃ সামি হোসেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আবদুল বাসেত বলেন, “আমরা সবাই যেন সবসময় এভাবেই মিলেমিশে থাকি। পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখাই আমাদের প্রত্যাশা।”
সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, “এ ধরনের আয়োজন আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। আমাদের এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুরো অনুষ্ঠান প্রাণবন্ত উপস্থাপনায় মাতিয়ে রাখেন সামী হোসেন।
সব মিলিয়ে একতা লজের এই পিকনিক ও মিলনমেলা ছিল কেবল একটি বিনোদন আয়োজন নয়, বরং প্রতিবেশীদের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন উদ্‌যাপনের এক সুন্দর দৃষ্টান্ত। ১২টি পরিবারের এই সম্মিলিত আনন্দ যেন প্রমাণ করল—একটি ভবন শুধু ইট-পাথরের কাঠামো নয়, ভালোবাসায় গড়ে উঠতে পারে একটি বড় পরিবার।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর