1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান

অনলাইন ডেক্স :
  • প্রকাশে সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানসম্মত অস্ত্রোপচার ও জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, পর্যাপ্তসংখ্যক প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট নিশ্চিত করা গেলে দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকাতেও প্রয়োজনীয় অস্ত্রোপচার সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে গতকাল এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএসিসিপিপি) এ সম্মেলনের আয়োজন করে।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকারের রূপকল্পে একটি স্বাস্থ্যসম্মত ও সহানুভূতিশীল বাংলাদেশ গড়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এই রূপকল্পের কেন্দ্রে রয়েছে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করা।

তিনি বলেন, প্রায় ২০ কোটি মানুষের বাংলাদেশে বর্তমানে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা মাত্র ৩ হাজার। অর্থাৎ প্রতি ১ লাখ মানুষের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র ০.৫৮ জন। অথচ আন্তর্জাতিক সুপারিশ অনুযায়ী, প্রতি ১ লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় সংখ্যক দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করা গেলে অস্ত্রোপচারসহ বিভিন্ন জটিল চিকিৎসাসেবা দেশের প্রত্যন্ত অঞ্চলেও সম্প্রসারণ করা সম্ভব হবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদসহ সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর