1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান

অনলাইন ডেক্স :
  • প্রকাশে সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি জানান, নিয়োগ পেতে যাওয়া এসব স্বাস্থ্যকর্মীর ৮০ শতাংশই নারী। ফলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে নারীদের অংশগ্রহণ আরও কার্যকর হবে।

সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং ওষুধশিল্পের মধ্যে সমন্বিত অংশীদারি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান।

গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস’ (আইডিইএসএইচআই)-এর এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতের অবহেলার কারণে বিভিন্ন রোগ প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ যথেষ্ট গুরুত্ব পায়নি। এর ফলে দেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলোর অনেকটাই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে এড়ানো সম্ভব।

তিনি বলেন, সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের মধ্যে ৮০ শতাংশ নারী থাকায় দেশের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে নারীদের মধ্যে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসচেতনতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরিতে তাদের কার্যক্রম কার্যকর হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বক্তব্য দেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী ‘বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও বাস্তবতা : আইডিইএসএইচআইয়ের প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর