
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আজিজুল হক মৃধা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মহান মুক্তিযুদ্ধে ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ব্যক্তিজীবনে অত্যন্ত বিনয়ী, পরোপকারী ও সদালাপী মানুষ হিসেবে এলাকায় তাঁর ব্যাপক পরিচিতি ছিল।
মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন