1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাগেরহাটে রাষ্ট্রীয় আদেশ উপেক্ষিত-ইসলামী ক্যাডেট একাডেমীর নবীন বরন উৎসব

বাগেরহাট প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে বুধবার সাধারন ছুটি ঘোষনা ও ৩ দিনের শোক পালনের নির্দেশনার মধ্যে রাষ্ট্রীয় আদেশ উপেক্ষা করে বাগেরহাটে একটি ইসলামী ক্যাডেট একাডেমীতে নবীন বরন ও ক্রেষ্ট প্রদান উৎসব আয়োজন করা হয়েছে।

বুধবার সকাল থেকে জেলা শহরের মিঠাপুকুরপাড় এলাকার বিতর্কিত নিউ বসুন্ধরা রিয়েল এষ্টেট কোম্পানী পরিচালিত ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমীতে এ উৎসবের কারনে শহর ব্যাপী নানা সমালোচনা শুরু হয়েছে। সমালোচকরা বলেন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্টীয় শোকের দিনে নিউ বসুন্ধরা রিয়েল এষ্টেট কোম্পানী লিঃ পরিচালিত ইসলামী আদর্শ ক্যাডেট

একাডেমীতে উৎসব আয়োজন মানে রাষ্ট্রীয় আদেশ অমান্য করা। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা উচিত। একাডেমীর প্রিন্সিপাল মোঃ হাবীবুর রহমানের সভাপতিত্বে এ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিধান চন্দ্র রায়ের নাম থাকলেও তিনি আসেন নাই। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা শহরের ফলপট্রি জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওঃ মোঃ শাহাজান সাহেব।

সরকার ঘোষিত সাধারন ছুটি ও শোক দিবসের দিন এ ধরনের অনুষ্ঠান আয়োজন বিষয়ে ওই একাডেমীর প্রিন্সিপাল মোঃ হাবীবুর রহমান বলেন, আমাদের পুর্ব নির্ধারিত অনুষ্ঠান তাই আমরা অনুষ্ঠানটি করেছি। তবে প্রশাসনের অনুরোধে অনুষ্ঠান সংক্ষেপ করেছি। রাষ্ট্রীয় আদেশ অমান্য করে এ ধরনের অনুষ্ঠারন করার বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাসুম বলেন, আমরা এ অনুষ্ঠান করার খবর পেয়ে দ্রুত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কে অনুষ্ঠান বন্ধ করতে বলেছি।#

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর