1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

জাজিরায় জোরপূর্বক জমি দখল করে মাদ্রাসা নির্মাণের অভিযোগ।

এআর হানিফঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৭ বার পঠিত

শরীয়তপুর জেলার পদ্মা দক্ষিণ থানাধীন হাজী সদন আলী মাদবর কান্দির বাসিন্দা আব্দুল কুদ্দুস মোল্লা পিতা মৃত আব্দুল হামেদ মোল্লার ৬ শতাংশ জমি জোরপূর্বক দখল করে মাদ্রাসা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে ওই এলাকার বাসিন্দা আবু বক্কর, বায়েজিদ মোল্লা, জুনায়েত মোল্লার গংদের বিরুদ্ধে ।

উক্ত জমি দখলকে কেন্দ্র করে গত ২২ শে আগস্ট তারিখে রাত্র আনুমানিক ১১.৩০ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত বিষয়ে জমির প্রকৃত মালিক আব্দুল কুদ্দুস মোল্লা বাদী হয়ে শরীয়তপুর জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসক, পদ্মা দক্ষিণ থানা সহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দায়ের করেন।

জমির প্রকৃত মালিক দাবিদার আব্দুল কুদ্দুস মোল্লা নন্দিত টিভিকে বলেন আমার ৩২৩ দাগে বসতবাড়িসহ ১৯ শতাংশ জমি রয়েছে এর মধ্যে ৬ শতাংশ জমি জোরপূর্বক মাদ্রাসা নির্মাণ করার জন্য দখল করে নিয়ে যায় প্রভাবশালী সন্ত্রাসী আবু বক্কর গংরা। গত ২২ ই আগস্ট তারিখে আবু বক্কর ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে এসে কাছে ৫ হাজার টাকার চাঁদা দাবি করে। আমি তাদের দাবিকৃত ৫ হাজার টাকা দিতে অস্বীকার করলে কথা কাটির এক পর্যায়ে তারা আমার উপর এবং বাড়িঘরে হামলা চালায়। আমার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়।হামলা কারীদের সাথে ছিলেন মোঃ শওকত হাওলাদার তিনি পদ্মা সেতু দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের সেক্রেটারি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় থেকে এই জমিটি দখল করতে চাচ্ছেন তারা।

এ বিষয়ে পদ্মা দক্ষিণের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এলাকাবাসী আমার কাছে এ বিষয়ে কথা বলতে এসেছিল। আগামী ১৪ তারিখ রবিবার এ বিষয়ে উভয় পক্ষকে নিয়ে বসা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর