1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

দুর্নীতি দমন কমিশনের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাজমুল হাসানঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

দুর্নীতি দমন কমিশনের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দুদক সচিব খোরশেদা ইয়াসমীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার না থাকায় অনেকটা সাদামাটা ও ঘরোয়াভাবেই দিনটি উদযাপন করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা।

গত ২৯ অক্টোবর দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ পদত্যাগ করেন। তার সঙ্গে দুদকের দুই কমিশনার আছিয়া খাতুন ও জহিরুল হকও পদত্যাগ করেছেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক বিষয়ে জানতে চাইলে দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, একটু ভিন্ন প্রেক্ষাপটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি আমরা। যেহেতু কমিশন নেই, তাই এবারের আয়োজন তুলনামূলক ছোট পরিসরে। দিনের প্রথম ভাগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যেখানে জেলা ও বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও অনলাইনে যুক্ত থাকবেন। আমরা সবাই অভিজ্ঞতা ও পরামর্শ নিজেদের মধ্যে বিনিময় করব।

তিনি বলেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য হলো- তারণ্যের একতাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। বিচারপতি সুলতান হোসেন খানের নেতৃত্বে প্রথম কমিশনের যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালে। এরপর যথাক্রমে সাবেক সেনাপ্রধান হাসান মশহুদ চৌধুরী, গোলাম রহমান, মো. বদিউজ্জামান, ইকবাল মাহমুদ ও এরপর মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ’র নেতৃত্বে কমিশন দায়িত্ব পালন করেছেন।

দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং উত্তম চর্চার বিকাশের উদ্দেশ্য নিয়ে স্বাধীন দুর্নীতি দমন কমিশনের (দুদক) যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালের ২১ নভেম্বর।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর