1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের  ৭ দিন বন্ধ ১৭ এপ্রিল পর্যন্ত চলাচল করবে না মৈত্রী এক্সপ্রেস ট্রেন

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৫৮ বার পঠিত
চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে। আগামী বুধবার (১৭ এপ্রিল) পর্যন্ত চলাচল করবেনা মৈত্রী এক্সপ্রেস টেন। তবে পাসপোর্টধারী যাত্রী যাতায়াতের জন্য চালু থাকছে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট। ঈদুল ফিতর,পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সোমবার (৮ এপ্রিল) থেকে রবিবার (১৪ এপ্রিল) পর্যন্ত টানা ৭ দিন বন্ধ থাকবে দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ব্যবস্থাপক মির্জা কামরুল হক জানান, সোমবার (৮এপ্রিল) থেকে দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানী-রপ্তানী বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের পর পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটি। ঈদের আগে ও পরে সবমিলিয়ে ৭ দিন বন্ধ থাকবে শুল্ক স্টেশনের কার্যক্রম। আগামী রবিবার (১৪ এপ্রিল) ছুটি শেষ হবে এবং  সোমবার (১৫ এপ্রিল) থেকে পুনঃরায় রেলযোগে আমদানী-রপ্তানী শুরু হবে।
তিনি আরও জানান, ঈদের সময় ভারতগামী যাত্রীদের খুব একটা চাপ না থাকায় ভারত-বাংলাদেশ রেলওয়ে ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন রবিবার (৭ এপ্রিল) থেকে বুধবার (১৭ এপ্রিল) পর্যন্ত বন্ধ রাখার যৌথ সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে দেশের অভ্যন্তরে ভারতের যে খালি ওয়াগনগুলো রয়েছে, সেগুলো ঈদের আগেই পর্যায়ক্রমে ফেরত পাঠানো হবে। কারন,ওয়াগনের জন্য ভারতকে একটি নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিতে হয়।
দর্শনার জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আতিকুর রহমান জানান, ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করার জন্য চেকপোস্টের কার্যক্রম চালু থাকবে। এমনকি ঈদের দিনও এ  কার্যক্রমের কোন ব্যপ্তয় ঘটবে না। কার্যক্রম চালু রাখার স্বার্থে কিছু জনবল এ সময় দায়িত্ব পালন করবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর