
গত ০২/০৬/২৫ ইং তারিখ রোজ সোমবার অনলাইন নিউজ পোর্টাল বিডি টাইমস ২৪ অনলাইন পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয় যাহার শিরোনাম “মাদকে ভাসছে ডেমরা ঠুলঠুলিয়া নেপথ্যের হোতা শফি ভূঁইয়া” আমি মোঃ শফি ভূঁইয়া পিতা মৃত গাজীবুর রহমান গাজী আমাকে জড়িয়ে আমার ছবি সহ এবং আমার বড় ভাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭০ নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি মোঃ গরিবুল্লাহ ভুঁইয়াকে জড়িয়ে যে সংবাদ প্রচার করা হয় হয়েছে তা সম্পূর্ণ মনগড়া মিথ্যা বানোয়াট ভিওিহীন উদ্দেশ্য প্রণোদিত উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার ৭০ নং ওয়ার্ড এলাকায় একশ্রেণীর অসাধু কুচক্রী মহল বিডি টাইমস ২৪ এর সংবাদ কর্মীকে মিথ্যা তথ্য দিয়ে উৎসাহিত করে সংবাদটি প্রকাশ করায় যাহা আদৌ সত্য নয়। আমার বিরুদ্ধে ডেমরা থানায় কোন মাদক মামলা কিংবা সাধারণ ডায়েরীও নাই। আমাকে ও আমার বড় ভাই গরিবুল্লাহ ভুঁইয়াকে সমাজে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি শফি ভূঁইয়া।
প্রতিবাদান্তে
শফি ভূঁইয়া
৭০ নং ওয়ার্ড
ডেমরা থানা