1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

তাইজুলে ভরসা বাংলাদেশের ব্যাটিং কোচের

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১২১ বার পঠিত

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাহাড়সম রান করেছে শ্রীলঙ্কা দল। প্রথম ইনিংসে ছয় ব্যাটারের অর্ধশতকে ভর করে লঙ্কানরা সংগ্রহ করেছে ৫৩১ রান। কোনো শতক ছাড়াই এত বেশি রানের এটাই রেকর্ড।

বড় এই সংগ্রহের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল টাইগাররা। তবে দিনের শেষ সময়ে এসে ফিরে যেতে হয় ওপেনার মাহমুদুল হাসান জয়কে।

এরপর তিন নম্বরে নাইটওয়াচম্যান হিসেবে ক্রিজে আসেন তাইজুল ইসলাম। দিনের বাকিটা সময় জাকির হাসানকে নিয়ে দেখেশুনেই পার করে দেন এই স্পিনার। আগের টেস্ট মাচের প্রথম ইনিংসে তাইজুল ছিলেন দলের সেরা রান সংগ্রাহক। করেছিলেন ৪৭ রান। যে কারণে তার উপর ভরসা রয়েছে টিম ম্যানেজমেন্টের।

দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসা ব্যাটিং কোচ ডেভিড হেম্প তাইজুলকে নিয়ে বলেন, ‘আগের ম্যাচে তো (তাইজুল) সে দারুণ একটি ইনিংস খেলেছে (নাইটওয়াচম্যান হিসেবে নেমে)। ফলে এবার যখন আমরা তার সাথে বিষয়টি নিয়ে আলাপ করলাম সে রাজি হল। ফলে এখানে কোনো সমস্যা নেই। সে এটি করতে রাজি আছে এবং খুশি আছে। দারুণ ব্যাপার।’

এদিকে চট্টগ্রাম টেস্টের পিচে দেখা যাচ্ছে রানের পসরা। স্পিনার বা পেসার কোনো বোলারই তেমন পাচ্ছেন না পিচ থেকে সুবিধা। এ নিয়ে হেম্প বলেন, ‘এখানে কিছু বল মাঝেমধ্যে টার্ন করেছে মনে হয়। পিচ বেশ ভালো মনে হয়েছে আমাদের ব্যাটিংয়ের সময়। কালও এমন থাকবে আশা করছি।’

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর