1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামী ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৪০ বার পঠিত
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামী রিপন-(২৯)কে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
মঙ্গলবার রাত ৯ টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামের আকবর আলীর ছেলে।
আজ বুধবার বিকেল ৪ টার দিকে র‌্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত বছরের ৬ আগষ্ট সকাল ৯ টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভিতরে থাকা কারাবন্দিরা মারাত্মক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামা শুরু করে কারাগারে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। কারাবন্দীরা ভবন থেকে বের হয়ে একত্রিত হয়ে ভাংচুর, দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ করে। পরে দাঙ্গা-হাঙ্গামার মধ্যে কারাবন্দীরা কারাগারের ভিতরে বৈদ্যুতিক পিলার ভেঙ্গে মই বানিয়ে দুপুর ১ টা থেকে ২ টার মধ্যে বাউন্ডারির উপর দিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় জিএমপি গাজীপুরের কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়। িবিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি রিপনকে গ্রেপ্তার করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর