1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নোয়াখালীতে মাদক নির্মূলে পুলিশের মতবিনিময় সভা

জহিরুল হক জহির, নোয়াখালী:
  • প্রকাশে সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮০ বার পঠিত

নোয়াখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের বিস্তার রোধ, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকালে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিভিল সোসাইটির প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষক, ইমাম, আইনজীবী, চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় নোয়াখালীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্যের বিস্তার রোধ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতামত তুলে ধরা হয়।

বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়। এসব সামাজিক সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক নির্মূলে পুলিশ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

মতবিনিময় সভা শেষে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসবিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে জনসাধারণকে মাদক ও অপরাধের বিরুদ্ধে সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর