1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

১২ কিলোমিটারজুড়ে যানজট, ভোগান্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রীরা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া:
  • প্রকাশে সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৫৭ বার পঠিত
 দীর্ঘ যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রীরা। অনেকেই হেঁটে গন্তব্যে রওনা হন। ৩১ জুলাই শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া এলাকায়সহ বিভিন্ন জায়গায়। বিশ্বরোড গোলচত্বরে গর্তের কারণে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র এই যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এ যানজট অব্যাহত ছিল। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী, চালক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার  বিকাল তিনটার দিকে ঢাকামুখী পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়লে যানজটের শুরু হয়। এরই মধ্যে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সরাইল উপজেলার বেড়তলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের চাপায় তোফাজ্জল হোসেন (৩৪) নামের এক ব্যক্তি নিহত হন।
তিনি উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর বাসচালক বাসটি মহাসড়কের ওপর রেখেই পালিয়ে যান। স্থানীয় লোকজন বাসটিতে ভাঙচুর করেন এবং অনেক লোকজন মহাসড়কে জড়ো হন। এতে যানজট আরও তীব্র আকার ধারণ করে। এরপর বৃহস্পতিবার রাত সোয়া ১১ টার দিকে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আটকে পড়া এক চালককে উদ্ধার করে ট্রাক দুটি সরিয়ে নেন। তবে এরই মধ্যে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আজ দুপুর একটার দিকে যানজট বেড়তলা থেকে বাড়িউরা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। সরেজমিনে দেখা যায়, এর প্রভাব কুমিল্লা–সিলেট মহাসড়ক এবং সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কেও পড়েছে। বিশ্বরোড গোলচত্বরের সরু অংশে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
এর সঙ্গে সাপ্তাহিক ছুটির দিনে পণ্যবাহী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ৫ থেকে ১০ মিনিট লাগে আসতে দুই ঘণ্টা। কুমিল্লা থেকে ঢাকাগামী লেন চালু থাকলেও সড়কের বড় বড় গর্তের কারণে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো ধীরগতিতে চলাচল করছে। ফলে ঢাকা ও সিলেট থেকে কুমিল্লামুখী লেনে দীর্ঘ যানজট লেগে রয়েছে।
এর প্রভাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের নন্দনপুর এলাকাতেও পড়েছে। অন্যদিকে বিশ্বরোড মোড়ের দক্ষিণ পাশের গর্ত অতিক্রম করতে পণ্যবাহী যানবাহন ধীরগতিতে চলছে। অনেক চালক নিয়ম না মেনে উল্টো পথে যাওয়ার কারণে এই যানজট দীর্ঘায়িত হচ্ছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর