1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আখাউড়ায় রেলওয়ের ‘দেনা শোধ’

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিভিন্ন সময়ে বিনা টিকিটে রেল ভ্রমণ করে অবশেষে “দেনা শোধ” করেছেন মোঃ মানিক ভূঁইয়া -(৫৫) নামে এক ব্যক্তি। সোমবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন টিকিট কাউন্টারে গিয়ে ভ্রাম্যমাণ টিকেট কালেক্টরের (টিসি”র) কাছে তিনি ১০ হাজার টাকা জমা দেন। ঘটনাটি রেলওয়ে অঙ্গনে আলোচনার জন্ম দেয়।

মোঃ মানিক ভূঁইয়া আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের আবদুল হকের ছেলে। ১৯৯৭ সাল থেকে তিনি ইতালি প্রবাসী। প্রবাসে যাওয়ার আগে তিনি আখাউড়া বড় বাজারে এলুমোনিয়ামের তৈজসপত্রের ব্যবসা করতেন। সম্প্রতি তিনি হজ পালন করেন।

মানিক ভূইয়ার সাথে টাকা দিতে যাওয়ায় দেবগ্রামের বাসিন্দা যুবলীগ নেতা মোঃ আল-আমীন জানান, ওই ব্যক্তি দেশে থেকে ব্যবসা করার সময় ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরবসহ বিভিন্নস্থানে নিয়মিত যাতায়ত করতেন। কখনো ট্রেনের টিকিট কাটতেন, কখনো কাটতে পারেননি। বিষয়টি নিয়ে অনুশোচনাবোধ থেকে তিনি এখন এক সাথে ১০ হাজার টাকা জমা দেন। বিষয়টি জানা জানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর