1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কাজিপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন 

আব্দুস সোবহান চান কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০২৪  উপলক্ষে  নানা কর্মসূচিতে পালিত হলো। ৯ ডিসেম্বর সোমবার  সকালে দিবসটির আলোকে কাজিপুর  উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও উপজেলা পরিষদ হলরুমে দূর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক। দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম।
সভায় আরো বক্তব্য রাখেন  উপজেলা কৃষি  অফিসার শরিফুল ইসলাম, মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি এম আতিকুর রহমান নান্নু, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আলহাজ্ব ফজলুল হক, এস এম নুরুল ইসলাম, সদস্য আব্দুল্লাহ আল মামুন তালুকদার, হোসনে আরা খাতুন সহ অন্যান্য সদস্য বৃন্দ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা সহ   বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী,বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ  ও শিক্ষার্থীসহ নানা পেশাজীবি প্রতিনিধিগণ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর