প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ
কাজিপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০২৪ উপলক্ষে নানা কর্মসূচিতে পালিত হলো। ৯ ডিসেম্বর সোমবার সকালে দিবসটির আলোকে কাজিপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও উপজেলা পরিষদ হলরুমে দূর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক। দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি এম আতিকুর রহমান নান্নু, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আলহাজ্ব ফজলুল হক, এস এম নুরুল ইসলাম, সদস্য আব্দুল্লাহ আল মামুন তালুকদার, হোসনে আরা খাতুন সহ অন্যান্য সদস্য বৃন্দ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী,বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীসহ নানা পেশাজীবি প্রতিনিধিগণ।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.