1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কোটা সংস্কার আন্দোলনের নেপথ্য নায়কদের মূল্যায়ণ করা রাষ্ট্রের দায়িত্ব : ববি’র প্রো-ভিসি ড. গোলাম রব্বানী

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রো-ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন নিশ্চিত করতে সংগঠিত হয়েছিল ছাত্র-জনতার জুলাই বিপ্লব। তিনি বলেন, স্বৈরাচারি হাসিনা ও তার দোসরদের পর্বতসম দুর্নীতি, লুটপাট, গুম, খুন, বিচারবহির্ভুত হত্যা, দেশে ত্রাসের রাজত্ব কায়েম, বিএনপি-জামায়াতসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের দমন-পীড়ন, জেল-জুলুম-হুলিয়া, জনগণের ভোটাধিকার হরণ তথা গণতন্ত্রকে নির্বাসিত করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে অশোভন আচরণ (তুই করে বলা), ঠুনকো কারণে অনেককে চাকরিচ্যুত করা ও কোটা সংস্কার নিয়ে ছাত্রসমাজের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করা প্রভৃতি কারণে জুলাই বিপ্লব সংগঠিত হয়।

২০১৮ সালে কোটা সংস্কারের দাবিতে হাইকোর্টে রিটকারী ও ঢাবি’র সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক দুই শিক্ষার্থী সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ ও আনিসুর রহমান মীর শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে প্রো-ভিসি নিয়োগ পাওয়ায় ড. গোলাম রব্বানীকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। এসময় ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভুইয়া উপস্থিত ছিলেন।

ড. রব্বানী বলেন, গণঅভ্যুত্থানে দেশী-বিদেশী বেশকিছু গণমাধ্যমের অগ্রণী ভূমিকা বিপ্লবকে ত্বরান্বিত করেছে। তিনি জুলাই বিপ্লবে সমন্বয়কসহ ছাত্র, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দল ও মেহনতি জনতার ঐক্যেবদ্ধ ভুমিকার কথা উল্লেখ করে বলেন, ২০১৮ সালে আমার ছাত্ররা যে হাইকোর্টে কোটা সংস্কারের রিট করেছে এবং বিশেষভাবে এই বৈষম্যবিরোধী আন্দোলনে আমার প্রিয় ছাত্র ইনকিলাবে কর্মরত সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ সেই সময়ে যে শতাধিক রিপোর্ট করে আন্দোলনে ব্যাপকভিত্তিক গতিসঞ্চার করেছিল, এটাকে ছোট করে দেখার সুযোগ নেই।কোটা সংস্কার আন্দোলনের নেপথ্য নায়ক হিসেবে তাকে মূল্যায়ণ করা দরকার বলে আমি মনে করি।

এসময় অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভুইয়া বলেন, জুলাই বিপ্লব মানে স্বৈরাচারের বিরুদ্ধে একটি বিদ্রোহ, যার উৎপত্তি হয়েছিল ২০১৭-১৮ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে। সেই আন্দোলনের আনুষ্ঠানিক সূত্রপাত হয়েছিল হাইকোর্টে রিটের মাধ্যমে। আমি গর্বিত যে, আমাদের কৃতি শিক্ষার্থীরাই সেই রিট করেছিল।এখন রাষ্ট্রের দায়িত্ব সময়ের সাহসী সন্তানদের মূল্যায়িত করা।
বিসিএস বঞ্চিত হয়ে কোটা সংস্কার রিটকারী, কোটা সংস্কারের পক্ষে সেই সময়ে শতাধিক রিপোর্টকারী ইনকিলাব সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ ড. গোলাম রব্বানীকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের মতো শিক্ষকদের উৎসাহ-অনুপ্রেরণার কারণে আমরা সময়ের সাহসী উদ্যোগটি নিয়েছিলাম। দেশের জনগণ যে পরিবর্তন চেয়েছিল, সেই কাংঙ্ক্ষিত পরিবর্তনের পথে দেশ এগিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা।

অপর রিটকারী আনিসুর রহমান মীর বলেন, আমরা যোগ্যদের যথাস্থানে দেখতে চাই। উপদেষ্টাসহ বিভিন্ন নিয়োগে কোটা সংস্কার আন্দোলনের আসল রূপকার ও মেধাবী সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ ভাইকে যথাযথ মূল্যায়ণ না করলে জুলাই বিপ্লবকে অসম্মান করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর