1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বাসাবাড়ির এলপিজির দাম নিয়ন্ত্রণে সরকারের তদারকি বাড়ানোর ঘোষণা-তথ্য উপদেষ্টা

অনলাইন ডেক্স :
  • প্রকাশে সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

বাসাবাড়ির জন্য নির্ধারিত এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম ঠিক রাখা এবং খোলাবাজারে অসাধু উপায়ে মূল্যবৃদ্ধি রোধে বাজার মনিটরিং ও নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রেস ব্রিফিংকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর ও সিলিন্ডার গ্যাসের মূল্যবৃদ্ধি সংক্রান্ত প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকার যেসব পণ্যের দাম বেঁধে দেয়, বাজারে প্রায়ই তার চেয়ে বেশি দামে বিক্রি করার প্রবণতা দেখা যায়। আন্তর্জাতিক বাজারে জ্বালানির অনিশ্চয়তা ও সরবরাহজনিত ঘাটতির পাশাপাশি কিছু সুযোগসন্ধানী মনোভাবও এর পেছনে কাজ করে।

তবে ভোক্তারা যাতে সরকার নির্ধারিত মূল্যেই এলপিজি গ্যাস পেতে পারেন, সেজন্য জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে তদারকি কার্যক্রম চালানো হচ্ছে এবং সামনে এটি আরও কড়াকড়ি করা হবে। তিনি স্পষ্ট জানান, বাজারে শুধু পুলিশি অভিযান না চালিয়ে বরং বাফার স্টক বা জরুরি মজুদ বৃদ্ধি ও পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপরই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে, যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে।

ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেন, যথাযথ প্রাতিষ্ঠানিক ও ফরমাল চ্যানেলে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি কেবল অভিযুক্ত ব্যক্তিই নন, বরং একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী। আর মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কিছু মৌলিক অধিকার স্থগিত থাকে। তিনি আরও বলেন, সরকার দণ্ডপ্রাপ্ত এই আসামিকে আইনানুযায়ী প্রত্যর্পণ (এক্সট্রাডাইট) করতে চায়। এমনকি শেখ হাসিনা নিজেও যেহেতু দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন, তাই এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আইনি বা কূটনৈতিক জটিলতা থাকার কথা নয়।

অন্যদিকে শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাম্প্রতিক কর্মসূচি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তথ্য উপদেষ্টা স্পষ্ট হুঁশিয়ারি দেন। তিনি জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি ও যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় কেউ যদি দলীয় ব্যানার ব্যবহার করে কোনো সভা, মিছিল বা কর্মসূচি পালনের চেষ্টা করে, তবে তা সরাসরি আইনি নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। জনগণের সার্বিক নিরাপত্তায় সরকার সবসময় সতর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রেস ব্রিফিংয়ের সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর