1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আলমডাঙ্গা উপজেলার বেলগাছীতে এক যুবককে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা, সন্ধেহভাজন দু’জন আটক 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি মেহেগনি গাছের বাগানে সবুজ (২৩) নামের এক যুবককে তার মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত যুবক সবুজ একই উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে। এ ঘটনায় পুলিশ দু’জন সন্দেহভাজন যুবককে আটক করেছে।

নিহত যুবক সবুজ গত মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে আলমডাঙ্গায় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ও আলামত উদ্ধার করেছে।

বেলগাছী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য হারুন মন্ডল জানান, নিহত যুবক সবুজ  গত মঙ্গলবার (১২ নভেম্বর)  সন্ধ্যা পর বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি।  তবে এদিন রাত ৯টার দিকে মোবাইল ফোনে তার মায়ের সঙ্গে কথা হয়। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।  কি কারেন সবুজ নৃশংস হত্যাকান্ডের শিকার হয়েছে তা তিনি বলতে পারেননি।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, এদিন সকালে খবর পেয়েই আগে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন ঘটনাস্হল পরিদর্শক করে জানান, এ হত্যাকান্ডের তদন্তকাজ শুরু হয়েছে, তদন্ত শেষে হত্যার কারন জানা যাবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর