প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ১:৩৬ অপরাহ্ণ
আলমডাঙ্গা উপজেলার বেলগাছীতে এক যুবককে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা, সন্ধেহভাজন দু’জন আটক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি মেহেগনি গাছের বাগানে সবুজ (২৩) নামের এক যুবককে তার মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত যুবক সবুজ একই উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে। এ ঘটনায় পুলিশ দু'জন সন্দেহভাজন যুবককে আটক করেছে।
নিহত যুবক সবুজ গত মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে আলমডাঙ্গায় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ও আলামত উদ্ধার করেছে।
বেলগাছী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য হারুন মন্ডল জানান, নিহত যুবক সবুজ গত মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা পর বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তবে এদিন রাত ৯টার দিকে মোবাইল ফোনে তার মায়ের সঙ্গে কথা হয়। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কি কারেন সবুজ নৃশংস হত্যাকান্ডের শিকার হয়েছে তা তিনি বলতে পারেননি।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, এদিন সকালে খবর পেয়েই আগে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন দু'জনকে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন ঘটনাস্হল পরিদর্শক করে জানান, এ হত্যাকান্ডের তদন্তকাজ শুরু হয়েছে, তদন্ত শেষে হত্যার কারন জানা যাবে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.