1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্র্যান্ডিং ও পিআর প্রধান হলেন সালাহউদ্দিন মামুন

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্র্যান্ডিং এবং জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. সালাহউদ্দিন মামুন। এর আগে, তিনি ওই বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

এভারকেয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে জনসংযোগ ও ব্র্যান্ডিং খাতে অভিজ্ঞতা অর্জন করা সালাহউদ্দিন মামুন এখন থেকে এভারকেয়ার হসপিটালের বিপণন কার্যক্রম পরিচালনা এবং সেবামূলক কার্যক্রম প্রচারের দায়িত্বে থাকবেন। তার নেতৃত্বে হাসপাতালের ব্র্যান্ডের উন্নতি এবং জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে বলেও প্রত্যাশা কর্তৃপক্ষের।

সালাহউদ্দিন মামুন তার নতুন দায়িত্ব গ্রহণ সম্পর্কে জানান, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সাথে নতুন করে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির লক্ষ্য এবং উদ্যোগগুলোর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আশা করছি, আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এভারকেয়ারের সেবা কার্যক্রম এবং ব্র্যান্ডিং প্রক্রিয়াকে আরও কার্যকর করতে সক্ষম হব।

প্রসঙ্গত, দেশের স্বাস্থ্যসেবা খাতে গুণগত মানের স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম দীর্ঘদিন ধরে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বন্দরনগরীর সর্বপ্রথম ৪৭০ শয্যাবিশিষ্ট মাল্টি-ডিসিপ্লিনারী সুপার-স্পেশিয়ালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল। এখানে আছে ২৪/৭ জরুরী বিভাগ, সর্বাধুনিক আইসিইউ সেবা এবং ২৭টি বিশেষ ও উপ-বিশেষ বিভাগ, যা গোটা অঞ্চলের ধারণক্ষমতার শূন্যস্থান পূরণে সক্ষম। প্রায় ৪ লক্ষ ৯২ হাজার বর্গফুট আয়তনের উপর নির্মিত এই হসপিটালের সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ মেডিকেল সেবা ও পাঁচ শতাধিকেরও বেশি মেডিকেল প্রোফেশনাল চট্টগ্রামের সকল স্তরের রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর