1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নদীঘেরা মানুষের চিকিৎসাসেবায় চালু হচ্ছে ‘স্বাস্থ্য তরী’

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

দেশের দুর্গম উপকূলীয় অঞ্চল, বিচ্ছিন্ন দ্বীপ ও নদীবিধৌত চরাঞ্চলের সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিশেষায়িত ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার।

শুক্রবার বিকেলে রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে ভাসমান হাসপাতালের নির্মাণ পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। দুই প্রতিমন্ত্রী যৌথভাবে তরীর অবকাঠামো, আধুনিক চিকিৎসাসেবার উপযোগিতা এবং ভবিষ্যৎ সেবাক্রমের বিভিন্ন কারিগরি দিক পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই ভাসমান হাসপাতাল চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে দক্ষিণবঙ্গের চারটি থেকে পাঁচটি জেলার অন্তত ৩০ থেকে ৪০টি দুর্গম উপজেলার বাসিন্দাদের কাছে নিয়মিত স্বাস্থ্যসেবার পাশাপাশি জটিল কিন্তু সচরাচর দেখা যায় এমন রোগের আধুনিক চিকিৎসা ও প্রয়োজনীয় সার্জারির সুযোগ তৈরি হবে।

ড. এম এ মুহিত বলেন, অতীতে বেসরকারি উদ্যোগে সীমিত পরিসরে ভাসমান হাসপাতালের সফল কিছু নজির থাকলেও সরকারি ব্যবস্থাপনায় নৌ-পরিবহন ও স্বাস্থ্য খাতের বিদ্যমান সম্পদের সমন্বয়ে স্থায়ী এমন অবকাঠামো গড়ে তোলা গেলে তা উপকূলবাসীর জন্য যুগান্তকারী ভূমিকা রাখবে। বিশেষ করে গ্রামীণ নারীদের প্রসূতিসেবা, মিডওয়াইফদের মাধ্যমে নিরাপদ প্রসব ও প্রসব-পরবর্তী পরিচর্যা, শিশুস্বাস্থ্য, সাধারণ হাড়ভাঙা বা অর্থোপেডিক সার্জারি এবং চোখের ছানি অপারেশনের মতো সেবাগুলো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে জাহাজের ভেতর থেকে সরাসরি প্রদান করা হবে।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, বরিশাল, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী ও বরগুনার দুর্গম চরাঞ্চলের যেসব মানুষ আর্থিক বা ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে জেলা সদর হাসপাতাল কিংবা ঢাকায় যেতে পারেন না, তাঁদের ঘরের কাছে সমন্বিত বিকল্প স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই যৌথ উদ্যোগের মূল উদ্দেশ্য।

পরিদর্শনকালে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. এ এন এম বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর