1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

২৮ অক্টোবর ২০০৬ ‘পল্টন ট্রাজেডি’ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার পঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর উদ্যোগে ২৮ অক্টোবর ২০০৬ ‘পল্টন ট্রাজেডি’ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (২৮ অক্টোবর)  নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে আয়োজন করা হয়।
মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আকুয়া থানা শাখার আমীর ডাঃ আব্দুল  আজিজের সভাপতিত্বে কোতোয়ালি সাংগঠনিক থানা শাখার আমীর ইঞ্জিনিয়ার আব্দুল বারী’র সঞ্চলানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল। বিশেষ অতিথি নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ২৮ অক্টোবর নিয়ে আমরা কোন লিফলেট বিতরণ করতে পারি নাই, কোন পোস্টার লাগাতে পারি নাই।  গত বছর যখন আমরা পোস্টার লাগাতে যাই আমাদের কিছু ভাইকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রাতের বেলা উঠিয়ে নিয়ে যায়। খুব গোপনে আমাদের এই কাজগুলো করতে হয়েছে। আল্লাহতালার মেহেরবানীতে এখন আমাদের এই সুযোগ হয়েছে। ২৮ অক্টোবর আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের নিয়ে  আমরা গত ১৭ বছর কোন প্রোগ্রাম করতে পারিনি। জুলাই বিপ্লবের পর সেই শহীদদের স্মরণে আমরা এখন অনুষ্ঠান করতে পেরেছি। ২৮ অক্টোবর জামায়াত-শিবির নেতা-কর্মীদের উপর পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়ে আমাদের ভাইকে তারা শহীদ করেছে। চারজন ভাইকে তারা লগি-বৈঠা  দিয়ে পিটিয়ে নির্মমভাবে জায়গায় মেরে ফেলেছে। এই গণহত্যা চালানোর মাধ্যমে আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর বাড়ি ঘরে তার হামলা চালিয়েছে।
তিনি আরো বলেন, অনেক এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয়া হয়েছে। অনেক নেতা-কর্মীদের তারা জেলে ভরে দিয়েছিল।  এ সকল নিপীড়নের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। ইতিপূর্বে যারা ইসলামী শহীদ হয়েছেন, ২৮ অক্টোবর যারা শহীদ হয়েছেন এবং তারপরে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের কবুলিয়াত কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন
বিশেষ অতিথির বক্তব্যে আসাদুজ্জামান সোহেল বলেন, ২৮ অক্টোবর ২০০৬ সালে আজকের এই দিয়ে পল্টন ময়দানে আওয়ামী লীগের নেতারা জামায়াত-শিবিরে নেতাদের লগি-বইঠা দিয়ে পিটিয়ে হত্যা করে লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছিল। জামায়াত-শিবিরের উপর যে নির্যাতন হয়েছিল তার ন্যায় বিচার করতে হবে। আমরা কোন সংহিস প্রতিশোধ নিব না। ইসলামের বিপ্লবের মাধ্যমে এই পল্টন হত্যার বদলা নেয়া হবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে মাহবুবুল হাসান শামীম বলেন, ২৮ অক্টোবর ২০০৬ সালে আমাদের ভাইদের লগি-বইঠা দিয়ে পিটিয়ে নিমর্মভাবে হত্যা করা হয়েছে। এই ট্রাজেডির সাথে জড়িত আওয়ামী লীগের নেতাদের ফাঁসির দাবি জানান। ২০২৪ সালের জুলাই বিপ্লবের  বিজয়কে কাজে লাগিয়ে আগামীর সুন্দর সমাজ বিনির্মাণে প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও বক্তব্য রাখেন, আকুয়া থানা কর্মপরিষদ সদস্য মোঃ ফজলুর রহমান, ক্যানটমেন্ট থানা আমীর আবু কাউসার, নায়েবে আমীর কামরুজ্জামান, কোতোয়ালি থানা সেক্রেটারি এমদাদুল ইসলাম, ১৬ নং ওয়ার্ড সভাপতি মহিউদ্দিন আল মুনীর, মিনার সাংস্কৃতিক সংসদের সভাপতি মীর জাহিদ প্রমুখ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর