1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

খুলনার দিঘলিয়ায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা

খুলনা ব্যুরো:
  • প্রকাশে সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

জরায়ুমুখে ক্যানসার রোধে খুলনার দিঘলিয়া উপজেলার ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮ হাজার কিশোরীকে দেওয়া হবে এক ডোজ এইচপিভি টিকা। এইচপিভি টিকাদান ক্যাম্পেইনে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০থেকে ১৪বছর বয়সী কিশোরীদের দেওয়া হবে এ টিকা।

সোমবার বেলা ১১টায় দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি ও পাথ এর সহযোগিতায় অনুষ্ঠিত এডভোকেসি সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুব আলম।

এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার দেবাশু বিশ্বাস। এ সময় বক্তব্য রাখেন, দিঘলিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাাহাআলম, পলাশ কুমার বিশ^াস,উপজেলা একাডেমি সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা সমবায় কর্মকর্তা শেখ সোহাগ হোসেন, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা আবুল কাসেম, সেনহাটী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরাদ হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জামাল হোসেন, প্রধান শিক্ষক সেকেন্দার আলী, উপজেলা বৈষম্য ছাএ নেতা রাতুল, এডভোকেসি সভায় উপজেলা সহকারী ভূমি কমিশনার দেবাশু বিশ^াস সল বলেন, সারা দেশে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশে নারীদের ক্যানসারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যানসার দ্বিতীয় সর্বোচ্চ। এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ করে। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। সরকার এই টিকা বিনামূল্যে দিচ্ছে।

দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুব আলম বলেন, ‘আজকের কিশোরী আগামী দিনের মা। তাদের সুস্বাস্থ্যের ওপর নির্ভর করবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা। নারীদের জরায়ুমুখ ক্যানর্সার প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা সংযোজন করেছে। আগামী ২৪ অক্টোবর থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে। এক ডোজ এইচপিভি টিকা নিয়ে জরায়ুমুখ ক্যানসার রুখে দিতে হবে।

এ টিকা পেতে নিবন্ধন করতে হবে। এইচপিভি টিকাদান ক্যাম্পেইন দিঘলিয়া উপজেলার ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম থেকে নবম শ্রেণী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সীর প্রায় ৮ হাজার কিশোরীদের জন্য পরিচালিত হবে। তাদেরকে বিনামূল্যে এইচপিভি টিকা দেয়া হবে। তিনি আরো বলেন, ক্যানসার প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। এ কার্যক্রমকে বাস্তবায়িত করতে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।’

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর