1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় বিশ্ব ডিম দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার পঠিত
ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি’ এ শ্লোগানে চুয়াডাঙ্গায় বিশ্ব ডিম দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা প্রাণীসম্পদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের কলেজ রোড হয়ে একই স্থানে শেষ হয়।
এরপর জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.সাহাবুদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায়  ভেটেরিনারী সার্জন ডা. নাজমুল হাসান শাওন সঞ্চালনায় করেন।
সভায় আলমডাঙ্গা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহহিল কাফি স্বাগত বক্তব্য রাখেন।
এসময় সদর উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. নুর মোহাম্মদ, নাভানা ফার্মাসিটিক্যালের ম্যানেজার মোস্তাক আহমেদ, ডা.মুস্তাক-উর-রহমান, সাংবাদিক এ্যাডভোকেট রফিকুল ইসলাম ও ইসলাম রকিব, খামারী জেসমিন আরা ও মোহাম্মদ জিকু বক্তব্য রাখেন।
সভায় জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বলেন, ‘ডিমের অনেক পুষ্টি গুণ আছে। ডিমের দাম বাড়ছে। ডিমের দাম সহনীয় পর্যায়ে আনতে হলে সরকার, প্রাণীসম্পদ কর্মকর্তা ও খামারীদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ডিমকে সুপার ফুড বলা হয়।  দেশে প্রতিবছরে একজন মানুষ ১০৪  থেকে ১৪৩ টি ডিম খেয়ে থাকেন। ডিম নিরাপদ হচ্ছে কিনা সেটা নিশ্চিত হবে। অর্গানিক ডিম সুপারশপে পাওয়া যায়। অ্যান্টিবায়োটিক ব্যবহার অতিমাত্রা থেকে সরে আসতে হবে। সকলের প্রচেষ্টায় ডিম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে’।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর