1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঁথিয়ায় মা জেনারেল হাসপাতালে রোগীর অশ্লীল ভিডিও ধারণের অভিযোগ

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৯৭০ বার পঠিত

পাবনা সাঁথিয়ার কাশিনাথপুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন মা জেনারেল হাসপাতালে এক যুবতী রোগীকে অল্লীল ভিডিও ধারনের অভিযোগ উঠেছে হাসপাতালের ম্যানেজার ইসমাইল হাসানের বিরুদ্ধে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে কাশিনাথপুর প্রাইভেট মা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটন ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। ভুক্তভোগী যুবতীর বাবা আইনের আশ্রয় নিবেন বলে জানিয়েছেন।

ভুক্তভোগী যুবতীর বাবা জানান, শুক্রবার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাজারের মা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার আব্দুস সবুর এর কাছে আমার মেয়েকে আমি ও আমার স্ত্রী হার্টের চিকিৎসার জন্য নিয়ে যাই।

এ সময় ডাক্তার আল্ট্রাসনোগ্রাম এবং ইসিজি করার কথা জানান। হাসপাতেলর ম্যানেজার ইসমাইল হাসান মেয়েটিকে বিভিন্ন ধরনের তালবাহানা মূলক কথা বলেন। একপর্যায় তিনি জানান, আপনার গায়ের জামায় বোতাম আছে এতে আল্ট্রাসনোগ্রাম, ইসিজি হবে না। নরম কাপড় পড়ে আসুন। এ কথায় মেয়েটি বাথরুমে কাপর পরিবর্তন করতে প্রবেশ করেন। সেই সময় ম্যানেজার ইসমাইল হাসান চুপি চুপি বার্থরুমের দরজার উপর দিয়ে মেয়েটির উলঙ্গ ভিডিও ধারণ করতে থাকেন।

এবিষয়টি মেয়ে টের পেয়ে চিৎকার করে।পরে মেয়েটি তার বাবা-মাকে জানান। পরে ঘটনাটি হাসপাতালের মালিক রুবেল খান কে জানান তারা। এরই মধ্যে আশে পাশে থাকা অন্যান্য রোগীরা লম্পট ম্যানেজারকে আটকে রাখেন একটা রুমে।
মেয়েটির বাবা-মা মালিককে অনুরোধ করেন যে ছেলেটির কাছে যে ভিডিও আছে তা ডিলিট করে দেন। মালিক গড়িমসি করেন এবং এক পর্যায়ে ম্যানেজারকে পালিয়ে যেতে সহযোগীতা করেন হাসপাতালের মালিক।

এ সময় আশেপাশের লোকজন জমায়েত হয়। হাসপাতাল মালিক তার স্থানীয় ক্যাডার বাহিনীকে খবর দিয়ে এনে উল্টো ভুক্তভুগীদের ভয়ভীতি দেখিয়ে হাসপাতাল থেকে চলে যেতে বাধ্য করেন। এতে ভুক্তভুগীর পরিবার চরম আতঙ্কে রয়েছেন।
মেয়েটির বাবা আরও জানান, আমার মেয়ে অবিবাহিত অনার্স এ পড়াশোনা করছে। এখন যদি ওই অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, তাহলে তার আত্মহত্যা করা ছাড়া কোন উপায় থাকবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, মা জেনারেল হাসপাতালের মালিক কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। সাবেক ডেপুটি স্পিকার ও বেড়া পৌর মেয়রের ছত্রছায়ায় বহু অনিয়ম করেছে যা বলার মত না। তার হাসপাতালে অসামাজিক অনেক কর্মকান্ড হয়। ইসিজি করার সময় সুন্দরী মেয়েদের ছবি তুলে তাদের অসামাজিক কাজে বাধ্য করেন।
এবিষয়ে অভিযুক্ত ম্যানেজার ইসমাইল হাসান এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
হাসপাতালের মালিক জাহাঙ্গীর করিম খাঁন রুবেল জানান, এরকম একটি ঘটনা ঘটেছে তবে আমার হাসপাতালে না। সেটা আমার পাশের ইবনেসিনায়। ইবনেসিনার মালিক কে জানতে চাইলে সে জানান, আমার বাবার সেটা। ওই ম্যানেজারকে তাৎক্ষনিক বহিস্কার করা হয়েছে। সে পলাতক আছে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

এব্যাপরে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল বাতেনকে বলেন, এটা তারা অন্যায় করেছে। আমি হাসপাতালের বাইরে আছি।হাসপাতালে এসে শোকজ করবো। কাশিনাথপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ আশরাফুল আলম জানান, এ ঘটনা আমি লোক মুখে শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর