1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবীতে চুয়াডাঙ্গা নার্সদের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি 

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশে সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

নার্সদের নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ ও নার্সিংয়ের মহাপরিচালকসহ সকল পদে নার্সদের পদায়নের দাবীতে চুয়াডাঙ্গা জেলায় নার্সরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষার্থী, সদর হাসপাতালের নার্সিংয়ের সকল কর্মকর্তাদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। পরে সদর হাসপাতাল থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।

মানবন্ধনে চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের ইন্সেটেক্টর ফরিদা ইয়ামিন বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের সঙ্গে অপেশাদার সুলভ আচরণ করেছেন। একই সঙ্গে তাদের পেশাকে অবমাননা করেছেন। নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়ে নার্সদের সঙ্গে এমন আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অনতিবিলম্বে তার এই বক্তব্যের জন্য তাকে অবশ্যই নার্সদের কাছে ক্ষমা চাইতে এবং মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করতে হবে।

তিনি আরো বলেন, মহাপরিচালক বক্তব্যে নার্স ও নার্সিং পেশাকে অবজ্ঞা করেছেন,যা নার্সিং সমাজকে ব্যথিত ও ক্ষুব্ধ করে তুলেছে। তিনি ক্ষমা চেয়ে পদত্যাগ না করলে নার্সরা কঠোর কর্মসূচি হাতে নিতে বাধ্য হবে।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার রোকেয়া, নার্সিং ইন্সেটেক্টর পারুল মন্ডল, সিনিয়র স্টাফ নার্স সানি ও নাজমুল। এছাড়া জেলার শতাধিক নার্স, নার্সিং শিক্ষার্থী ও নার্সিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নার্সরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী, দামুড়হুদা ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই কর্মসূচি পালন করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর