1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দেশে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ নিজামীর রক্তের বদলা নেয়া হবে- ব্যারিস্টার নাজিব মোমেন

সাঁথিয়া( পাবনা) সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন ৮ বছর পর সাঁথিয়ায় আসেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনসথপুর তার বাবার কবর জিয়ারত করেন তিনি।

সাঁথিয়ার মনমথপুর কবরস্থানে বাবার কবর জিয়ারত শেষে সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মোকলেছুর রহমানের সভাপতিত্বে উৎসুক জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের সাবেক আমীর মাও: মতিউর রহমানের ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। দেশে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ নিজামীর রক্তের বদলা নেয়া হবে।

ব্যারিষ্টার নাজিব মোমেন তার বক্তব্যের শুরুতে ফ্যাসিবাদের পতনে আল্লাহর শুকরিয়া আদায় করেন ও ছাত্র জনতাকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, মাওলানা নিজামীকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে হাসিনা ও তার দোষরেরা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য হত্যা করেছে। আমারা প্রতিহিংসায় বিশ্বাসী নই, ন্যায় বিচারে বিশ্বাসী। যারা অপরাধ করেছেন তাদের বিচারের দায়িত্ব সরকারের, আমরা আশা করব, সরকার ন্যায় বিচার নিশ্চিত করবে।

কোন সরকারই শেষ সরকার নয়, কোন বিচারই শেষ বিচার নয়। আমরা মুসলিম হিসাবে পরকালে, বিচার দিবসে বিশ্বাসী। অপরাধীদের এই দুনিয়ায় বিচার না হলেও আল্লাহর পাকড়াও থেকে কেও রক্ষা করতে পারবেনা। আল্লাহর কাছে শহীদের একফোটা রক্তের দাম খুনী ফ্যাসিবাদী ও তার দোসরদের চাইতে অনেক বেশী।

এই রক্তের বদলা আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমেই নেয়া হবে। তিনি বলেন, সাঁথিয়াই আমার ঠিকানা, শুধুমাত্র শহীদ নিজামীর সন্তান হওয়ার কারনে গত ৮টি বছর দেশে আসতে দেয়া হয় নাই। বাবার কবর জিয়ারত করতে দেয়া হয় নাই। তিনি বলেন, শহীদ নিজামীর স্বপ্ন ছিল একটি জনকল্যানমূলক ইসলামী রাষ্ট্রগড়ার। তিনি সেই সংগ্রামে সকলকে শরীক হওয়ার আহবান জানান।

সংক্ষিপ্ত পথ সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক জেলা আমির আব্দুর রহিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ডাঃ আব্দুল বাসেত খান,পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ প্রমুখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর