1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শিক্ষার্থীরা ফুলের শুভেচ্ছা জানালেন সিলেট ট্রাফিক পুলিশকে

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

সিলেট মহানগরীর সড়কে প্রায় ছয় দিন পর দেখা মিলেছে ট্রাফিক পুলিশের। এ সময় বিভিন্ন পয়েন্টে অবস্থানরত ট্রাফিক পুলিশের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সিলেটের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেন সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা। এতে করে প্রায় এক সপ্তাহ পর স্বাভাবিক হয়েছে মহানগরীর ট্রাফিক ব্যবস্থা।

সরেজমিনে দেখা গেছে, সোমবার সকাল থেকে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, নাইওরপুল ও সোবহানীঘাট পয়েন্টে ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন। বৃষ্টির মধ্যে তারা সড়কে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন। সোমবার সকালে তিনি নাইওরপুল, সোবহানীঘাট ও জিন্দাবাজারসহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ এবং স্কাউট ও বিএনসিসি সদস্যদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন পয়েন্টে অবস্থানরত ট্রাফিক পুলিশদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থীরা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর