1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মুক্তাগাছা পৌরসভা মার্কেটের পুরাতন দোকান মালিকদের দোকান বরাদ্দের দাবীতে অবস্থান কর্মসূচী পালন

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৮৬ বার পঠিত
মুক্তাগাছা পৌরসভা মার্কেটের পুরাতন দোকান মালিকদের দোকান বরাদ্দের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করে। বৃহস্পতিবার ৮আগষ্ট ২০২৪ সন্ধায় মুক্তাগাছা বড় মসজিদের সামনে পৌরসভার নতুন মার্কেটের সামনে এই অবস্থান কর্ম সূচী পালিত হয়।
দোকান মালিকরা বলেন আমরা গত ১৯৮০ সাল থেকে পৌরসভার দোকানের মালিক। তিনবছর আগে পুরাতন মার্কেটের জায়গায় বহুতল বিল্ডিং নির্মানের জন্য পরাতন মার্কেটটি ভেঙ্গে নতুন বহুতল মার্কেটের কাজ শুরু করে। দীর্ঘ তিন বছর নির্মান কাজ চলার পর তিনতলার কাজ শেষ করে ভাড়া দেয়ার উপযুক্ত হয় আরো ছয় মাস আগেই কিন্তু পুরাতন দোকান মালিকদের চুক্তি অনুযায়ি তাদের দোকান হস্তান্তর না করে নানা টালবাহানা শুরু করে। তাদের দোকান দিবে দিবেনা,  দোকান নিলে নতুনদের মতই একই টাকা দিতে হবে ইত্যাদি।
এক পর্যায়ে প্রতি স্কয়ার ফিট ২৫০০০/- টাকা করে জমা দিতে বলে। যা দেশের রাজধানী ঢাকা শহরের  মূল্যের কাছাকাছি।  যা পুরাতন দোকান মালিকদের বেশির ভাগই অপারগতা প্রকাশকরে মূল্য কমিয়ে ৫০০০/- স্কয়ার ফিট করতে দাবী জানিয়ে আসছে।তারা আরো বলেন মসজিদ মার্কেট হলো একটি ধর্মীয় প্রতিষ্ঠান তারপরেও তাদের মার্কেটের পুরাতন মালিকদের ৫৫% কমে দোকান বরাদ্দ দেয়া হয় কিন্তু আমাদেরকে কোন সুযোগ সবিধা নাদিয়ে অমানবিক আচরন করা হচ্ছে।
এব্যপারে মুক্তাগাছা পৌরসভার বর্তমান মেয়র বিল্লাল হোসেন সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সাবেক মেয়র মো: শহীদুল ইসলাম বলেন আমার সময় এই বহুতল মার্কেটের নির্মানের প্রক্রিয়া শুরু করি কিন্তু নানা জটিলতার কারনে করতে পারিনি। পুরাতন দোকান মালিকদের যুক্তিক  দাবী  বিবেচনা করা উচিত।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর