প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৪, ৬:৩০ অপরাহ্ণ
মুক্তাগাছা পৌরসভা মার্কেটের পুরাতন দোকান মালিকদের দোকান বরাদ্দের দাবীতে অবস্থান কর্মসূচী পালন
মুক্তাগাছা পৌরসভা মার্কেটের পুরাতন দোকান মালিকদের দোকান বরাদ্দের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করে। বৃহস্পতিবার ৮আগষ্ট ২০২৪ সন্ধায় মুক্তাগাছা বড় মসজিদের সামনে পৌরসভার নতুন মার্কেটের সামনে এই অবস্থান কর্ম সূচী পালিত হয়।
দোকান মালিকরা বলেন আমরা গত ১৯৮০ সাল থেকে পৌরসভার দোকানের মালিক। তিনবছর আগে পুরাতন মার্কেটের জায়গায় বহুতল বিল্ডিং নির্মানের জন্য পরাতন মার্কেটটি ভেঙ্গে নতুন বহুতল মার্কেটের কাজ শুরু করে। দীর্ঘ তিন বছর নির্মান কাজ চলার পর তিনতলার কাজ শেষ করে ভাড়া দেয়ার উপযুক্ত হয় আরো ছয় মাস আগেই কিন্তু পুরাতন দোকান মালিকদের চুক্তি অনুযায়ি তাদের দোকান হস্তান্তর না করে নানা টালবাহানা শুরু করে। তাদের দোকান দিবে দিবেনা, দোকান নিলে নতুনদের মতই একই টাকা দিতে হবে ইত্যাদি।
এক পর্যায়ে প্রতি স্কয়ার ফিট ২৫০০০/- টাকা করে জমা দিতে বলে। যা দেশের রাজধানী ঢাকা শহরের মূল্যের কাছাকাছি। যা পুরাতন দোকান মালিকদের বেশির ভাগই অপারগতা প্রকাশকরে মূল্য কমিয়ে ৫০০০/- স্কয়ার ফিট করতে দাবী জানিয়ে আসছে।তারা আরো বলেন মসজিদ মার্কেট হলো একটি ধর্মীয় প্রতিষ্ঠান তারপরেও তাদের মার্কেটের পুরাতন মালিকদের ৫৫% কমে দোকান বরাদ্দ দেয়া হয় কিন্তু আমাদেরকে কোন সুযোগ সবিধা নাদিয়ে অমানবিক আচরন করা হচ্ছে।
এব্যপারে মুক্তাগাছা পৌরসভার বর্তমান মেয়র বিল্লাল হোসেন সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সাবেক মেয়র মো: শহীদুল ইসলাম বলেন আমার সময় এই বহুতল মার্কেটের নির্মানের প্রক্রিয়া শুরু করি কিন্তু নানা জটিলতার কারনে করতে পারিনি। পুরাতন দোকান মালিকদের যুক্তিক দাবী বিবেচনা করা উচিত।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.