1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

উত্তর সাংবাদিক ফোরামের শিক্ষা সফর ও সম্মেলন ও কমিটি গঠন

সোহেল রানা, টাঙ্গাইল :
  • প্রকাশে সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

অপসংবাদিকতা নিপাত যাক এই প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের বার্ষিক শিক্ষা সফর ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ দিয়ে সকলের পরিচয় পর্ব শেষে নিহত সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের সদস্যদের মৃত্যুর জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।

র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সকলের সম্মতি ক্রমে অধ্যাপক জয়নাল আবেদীনকে সভাপতি ও মোল্লা মুশফিক মিল্টন কে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিদেশ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের আয়োজনে (২৮ জুন) শুক্রবার বিকেলে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশলী কনফারেন্স রুমে বার্ষিক শিক্ষা ও সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়।

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার দত্ত এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিক মিল্টন, উক্ত সংগঠনের সহ-সভাপতি মো.আনসার আলী, সংগঠনের সহ-সভাপতি ফজলুর রহমান খান, সংগঠনের যুগ্ম সম্পাদক মো.হাবিবুর রহমান, সংগঠনের সহ সভাপতি কে এম মিঠু, সংগঠনের যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম, সংগঠনের কোষাধ্যক্ষ অভিযোগ ঘোষ, আরো বক্তব্য রাখেন মোঃ আব্দুল আলী, আব্দুল লতিফ, মাসুদুর রহমান মিলন আরো অন্যান্য সাংবাদিক বৃন্দ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর