1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রেলওয়ে স্টেশন,বিমানবন্দর থাকবে ফ্রি ওয়াইফাই-তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৩ বার পঠিত

ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সকল বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও হাইস্পিড গাড়িতে ফ্রি ওয়াইফাই-এর ব্যবস্থা করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান যুগে আইসিটি সবচেয়ে গুরুত্বপুর্ণ সেক্টর। এটি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক পরিকল্পনা রয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, তথ্যপ্রযুক্তি খাতে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করবে। পাশাপাশি ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে এবং তথ্যপ্রযুক্তি খাতে অনেক বেশি কর্মসংস্থানের সুযোগ করে দিতে চাই।

মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন মন্ত্রী।

এসময়  জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহাবুব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবীনসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর