1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভালুকায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত

খলিলুর রহমান,ভালুকা (ময়মনসিংহ) :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১২৩ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ, বরণ, বিদায় সংবর্ধনা ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বুধবার দুপুরে ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ জেলা প্রশাসনের ময়মনসিংহ টাউন হলমোড়ে তারেক স্মৃতি অডিটোরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

ভালুকা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজ্বী রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসা আলীনূর খানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ বিদায়ী বক্তব্য রাখেন। এসময় বিদায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর