
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া বেনজীর আহমেদের ‘ডক্টরেট’ ডিগ্রি বাতিলের প্রস্তাব জানানো হয়েছে।
আজ বুধবার (২৬ জুন) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে আয়োজিত বার্ষিক অধিবেশনে প্রথমে সিনেট সদস্য শিক্ষাবিদ রণজিৎ কুমার সাহা এবং পরবর্তীতে বিএনপি-জামায়াতপন্থি সাদা দলের আহ্বায়ক এ বি এম ওবায়দুল ইসলাম একই প্রস্তাব জানান।
রণজিৎ কুমার সাহা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার যোগ্যতা ছিল না বেনজির আহমেদের। তাকে বিশেষ বিবেচনায় অনুমতি দেওয়া হয়। কিন্তু দেখা গেলো, তিনি দুর্নীতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইজ্জত ভূলুণ্ঠিত করেছেন। তার যে থিসিস সেটা খুবই সাধারণ মানের ছিল। যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যায় না। আমি তার ডিগ্রি বাতিলের দাবি জানাই।