1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সিলেটে সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৫১ বার পঠিত

গত দুই দিন ধরে সিলেটে ভারি বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার প্রায় সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা দেখা দিয়েছে সিলেটের সব উপজেলায়।

পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর কানাইঘাট ও সিলেট পয়েন্ট, কুশিয়ারা নদীর আমলশিদ ও ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এবং সারি নদ ও গোয়াইন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাট উপজেলার সব ইউনিয়ন প্লাবিত হয়েছে। বন্যা মোকাবিলায় উপজেলা প্রশাসন থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে ৫৬টি আশ্রয়কেন্দ্র। অতি ঝুঁকিপূর্ণ ও প্লাবন প্রবণ এলাকার জনগণকে দ্রুত আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে বলা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিত কুমার দাশ বলেন, ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের কারণে ধলাইসহ উপজেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে কয়েকটি ইউনিয়ন। কিছু যায়গায় রাস্তাঘাট তলিয়ে বন্ধ রয়েছে যান চলাচল।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আগামী ৭২ ঘণ্টা আরও বৃষ্টিপাতের সম্ভাবনার রয়েছে।

পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের কারণে সিলেটের সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এখন যদি সেখানে এভাবে বৃষ্টিপাত অবিরাম চলতেই থাকে, তাহলে সিলেটের অবস্থা আরও ভয়াবহ হবে। চেরাপুঞ্জিতে যদি প্রতিদিন ২০০ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হয় তা হলে সিলেটে বড় বন্যার আশঙ্কা রয়েছে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর