1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নিখোঁজ সাব্বির কে পরিবারের কাছে ফিরিয়ে দিল জুরাইন ট্রাফিক বক্সের টিআই ইসমাইল।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১১৯ বার পঠিত

কুমিল্লা থেকে পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর সাব্বির কে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে ট্রাফিক ওয়ারী বিভাগ। শুক্রবার ৩১ মে ট্রাফিক ওয়ারী বিভাগের জুরাইন বক্সের টিআই ইসমাইল হোসেন এবং সার্জেন্ট ইয়াসিন মিনা সাব্বির কে তার ভাই কাউসার এর হাতে বুঝিয়ে দেয়। নিখোঁজ ভাই কে ফিরে পেয়ে খুশি কাউসার শিকদার।

নিখোঁজ সাব্বির এর পারিবারিক সূত্র জানায়, কুমিল্লার চান্দিনা উপজেলার রানীছরা এলাকার বাসিন্দা হাইতুল্লা শিকদারের ছেলে সাব্বির গত ২৫ মে এলাকা থেকে হারিয়ে যায়,শত খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি, এলাকায় মাইকিংয়ের মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিখোঁজ সংবাদ প্রচার করে সন্ধ্যান চলতে থাকে।

পাঁচ দিন পর ওয়ারী ট্রাফিক বিভাগের দেওয়া ফোনকলের মাধ্যমে তারা নিখোঁজ সাব্বির এর সন্ধান পায়। পরবর্তীতে বড় ভাই কাউসার শিকদার দ্রুত কুমিল্লা থেকে ঢাকায় জুরাইন ট্রাফিক পুলিশ বক্সে এসে সাব্বির কে বাড়িতে পরিবারের কাছে নিয়ে যায়।

জুরাইনে ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাব্বির এর বড় ভাই কাউসার শিকদার বলেন, ভাইয়ের খোঁজ পাওয়ায় ট্রাফিক ওয়ারী বিভাগকে ধন্যবাদ জানাই। টিআই ইসমাইল হোসেন স্যার ও সার্জেন্ট ইয়াসিন মিনা কে কৃতজ্ঞতা জানাই। ভাই কে পেয়ে অনেক খুশি হয়েছি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর