1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঘাটায় ৪টি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাহমুদ হাসান রিপন এমপি

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ও ভরতখালী ইউনিয়নে ২৩ মে বৃহস্পতিবার বিকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প—২ এর আওতায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ৬ হাজার ৭শত ৩৮ মিটার, ৪টি সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, জাতীয় সংসদের গাইবান্ধা—৫ (সাঘাটা ও ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।

এ সময়  গাইবান্ধা জেলা  এলজিইডির প্রকৌশলী ছাবিউল  ইসলাম, সাঘাটা উপজেলা প্রকৌশলী নয়ন রায়, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান রোস্তম আলী, ঠিকাদার ইকবাল হোসেন, রফিকুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চর নলছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক ৪৪৯৬ মিটার, উল্ল্যা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক ৫৩০ মিটার, চিথুলিয়া আফতাব মন্ডলের বাড়ির সড়ক ৭৭২ মিটার, সাঁকোয়া পাকা সড়ক ৯৪০ মিটার।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর