গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ও ভরতখালী ইউনিয়নে ২৩ মে বৃহস্পতিবার বিকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প—২ এর আওতায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ৬ হাজার ৭শত ৩৮ মিটার, ৪টি সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, জাতীয় সংসদের গাইবান্ধা—৫ (সাঘাটা ও ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। 
এ সময় গাইবান্ধা জেলা এলজিইডির প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা উপজেলা প্রকৌশলী নয়ন রায়, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান রোস্তম আলী, ঠিকাদার ইকবাল হোসেন, রফিকুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চর নলছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক ৪৪৯৬ মিটার, উল্ল্যা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক ৫৩০ মিটার, চিথুলিয়া আফতাব মন্ডলের বাড়ির সড়ক ৭৭২ মিটার, সাঁকোয়া পাকা সড়ক ৯৪০ মিটার।