1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজধানীর যাত্রাবাড়ী হতে বিপুল পরিমাণ বিদেশী বিয়ারসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১১৪ বার পঠিত

১৩ মে তারিখ আনুমানিক বিকাল ৬:৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে আনুমানিক ২৬,৪০,০০০/- (ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যমানের ২৬৪০ (দুই হাজার ছয়শত চল্লিশ) বিদেশী ক্যান বিয়ারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মাসুদ বিশ্বাস (৩৪), পিতা-মৃত হারেজ বিশ্বাস, সাং-মান্দাওলা ও ২। জুবায়ের মোল্লা (৩৫), পিতা-কাবুল মোল্লা, সাং-হরিদাশপুর, উভয় থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে বিয়ারসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে স্হানীয় থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে ও আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর