১৩ মে তারিখ আনুমানিক বিকাল ৬:৫০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে আনুমানিক ২৬,৪০,০০০/- (ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যমানের ২৬৪০ (দুই হাজার ছয়শত চল্লিশ) বিদেশী ক্যান বিয়ারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মাসুদ বিশ্বাস (৩৪), পিতা-মৃত হারেজ বিশ্বাস, সাং-মান্দাওলা ও ২। জুবায়ের মোল্লা (৩৫), পিতা-কাবুল মোল্লা, সাং-হরিদাশপুর, উভয় থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে বিয়ারসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে স্হানীয় থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে ও আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।