1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পুলিশের চাকরি দিতে চেয়ে অর্থ আত্মসাৎ, দুই কনস্টেবল বরখাস্ত।

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

পুলিশের কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত প্রতারণায় জড়িত থাকার অভিযোগে দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (১১ মে) পুলিশ সদর দপ্তরের সহকারী মহা-পরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর এ তথ্য জানান। বরখাস্তরা হলেন- মাদারীপুর জেলায় কর্মরত কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তার।

ইনামুল হক জানান, ২০২২ সালের ডিসেম্বরে রতন দাস নামের একজনকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তি মাদারীপুর জেলায় কর্মরত দুই কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তারের বিরুদ্ধে অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর