1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় নানা আয়োজনে পালিত হল জাতীয় আইনগত সহায়তা দিবস

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১২৭ বার পঠিত

নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় পালিত হল জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪। ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ বছর দিবসটি পালন করা হয়েছে । রবিবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সকাল ১০ টায় বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন চেয়ারম্যান আবু শামীম আজাদ (সিনিয়র জেলা ও দায়রা জজ )জেলা লিগ্যাল এইড কমিটি নওগাঁ।

উদ্বোধন এর পর তার নেতৃত্বে নওগাঁ জজ কোট এলাকা থেকে এক বিশাল র‌্যালি নিয়ে সদর উপজেলা চত্তর প্রদক্ষিণ শেষে জজ কোট প্রাঙ্গনে এসে শেষ হয়।তবে এবারের র‌্যালিতে ঘোড়ারগাড়ি স্থান পায়। র‌্যালী শেষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।পরে জজ কোর্ট প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লিগ্যাল এইড এর চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ বলেন ২০২৩ সালে ২৫০০ জনকে সরকারী খরচে আইনি সেবা প্রদান করা হয়েছে।

গরীবের পাশাপাশি অসহায় ব্যক্তিদের ও সেবা দেয়া হচ্ছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল বলেন সরকারী খরচে আইনি সেবা প্রদান করছেন লিগ্যালএইড,এই কথাটি সবার কাছে পৌছেঁ দিতে হবে। আমরা মনে করি আইনের চোখে সবাই সমান। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক জেলা ও দায়রাজজ মেহেদি হাসান তালুকদার বলেন উকিলদের লিগ্যাল এইড সম্পর্কে আরো মনোযোগী হতে হবে

এ সময় আরও বক্তব্য রাখেন বিচারক ফেরদৌস ওয়াহিদ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত, পুলিশ সুপার গাজিউর রহমান ,অতিরিক্ত জেলা প্রশাসক আ:করিম (শিক্ষা),সিভিল সার্জনসহ অন্যান্যরা। এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন প্রায় ১০০০ জন বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর