1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঁথিয়ায় অবৈধ হাট ভেঙ্গে দিলেন এসিল্যান্ড

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৩০ বার পঠিত

পাবনার সাঁথিয়া উপজেলার রাজাপুর রেলষ্ট্রেশনে অবৈধ ভাবে লাগানো হাট ভেঙ্গে দিলেন সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। রবিবার মাইকিং করে  তিনি দোকানপাঠ উচ্ছেদসহ হাট বন্ধের নির্দেশ দেন।  হাটটি উদ্বোধন করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডঃ শামসুল হক টুকু এমপি।

জানা যায়,  উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর ও আশপাশের  কয়েক গ্রামের জনসাধারণ মিলিত হয়ে রাজাপুর রেলষ্ট্রশনে বুধবার ও রবিবার হাট বসানোর সিদ্ধান্ত করেন। সে মোতাবেক রবিবার ভোর থেকে প্রথম পেয়াজ, রসুন, আলু, মরিচসহ বিভিন্ন পন্যের হাট বসে। সংবাদ পেয়ে সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রিফাতুল ইসলাম পুলিশসহ উপস্থিত হয়ে উক্ত হাট ভেঙ্গে দেন। মাইকিং করে আরো বলেন সরকারি নির্দেশনা ছাড়া আগামীতে হাট বসানো যাবে না।
গত ১৫ এপ্রিল রাজাপুরের হাটটি ব্যাপক আয়োজন করে উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডঃ শামসুল হক টুকু এমপি। এক সপ্তাহের ব্যাবধানে সরকারি অনুমতি না থাকায় হাটটি ভেঙে দেয়া হলো।  এতে হাটে আসা ব্যবসায়ী, ক্রেতা ও হাট কমিটি হতাশা গ্রস্ত হয়ে পড়ে।
ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিনচু বলেন স্থানীয়রা উদ্যোগ নিয়ে হাট বসিয়েছে। তারা সরকারি নিয়ম মেনে জমি লিখে দিয়ে হাট বসাবে।এখানে রেল ষ্ট্রেশন ও পাবনা- ঢাকা মহাসড়কের পাশে অনেক বিস্তর জায়গায় জনগনের সুবিধার্থে হাট হতে পারে।
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রিফাতুল ইসলাম বলেন,  ইজারা ছাড়া কোন অবৈধ হাট বসানো যাবে না। হাট বসাতে হলে জমি সরকারের নামে লিখে দিয়ে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ইজারাদার নিয়োগ দিয়ে হাট বসাতে হবে। সরকসরি নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর