প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৪, ৪:৩১ অপরাহ্ণ
সাঁথিয়ায় অবৈধ হাট ভেঙ্গে দিলেন এসিল্যান্ড
পাবনার সাঁথিয়া উপজেলার রাজাপুর রেলষ্ট্রেশনে অবৈধ ভাবে লাগানো হাট ভেঙ্গে দিলেন সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। রবিবার মাইকিং করে তিনি দোকানপাঠ উচ্ছেদসহ হাট বন্ধের নির্দেশ দেন। হাটটি উদ্বোধন করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডঃ শামসুল হক টুকু এমপি।
জানা যায়, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর ও আশপাশের কয়েক গ্রামের জনসাধারণ মিলিত হয়ে রাজাপুর রেলষ্ট্রশনে বুধবার ও রবিবার হাট বসানোর সিদ্ধান্ত করেন। সে মোতাবেক রবিবার ভোর থেকে প্রথম পেয়াজ, রসুন, আলু, মরিচসহ বিভিন্ন পন্যের হাট বসে। সংবাদ পেয়ে সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রিফাতুল ইসলাম পুলিশসহ উপস্থিত হয়ে উক্ত হাট ভেঙ্গে দেন। মাইকিং করে আরো বলেন সরকারি নির্দেশনা ছাড়া আগামীতে হাট বসানো যাবে না।
গত ১৫ এপ্রিল রাজাপুরের হাটটি ব্যাপক আয়োজন করে উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডঃ শামসুল হক টুকু এমপি। এক সপ্তাহের ব্যাবধানে সরকারি অনুমতি না থাকায় হাটটি ভেঙে দেয়া হলো। এতে হাটে আসা ব্যবসায়ী, ক্রেতা ও হাট কমিটি হতাশা গ্রস্ত হয়ে পড়ে।
ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিনচু বলেন স্থানীয়রা উদ্যোগ নিয়ে হাট বসিয়েছে। তারা সরকারি নিয়ম মেনে জমি লিখে দিয়ে হাট বসাবে।এখানে রেল ষ্ট্রেশন ও পাবনা- ঢাকা মহাসড়কের পাশে অনেক বিস্তর জায়গায় জনগনের সুবিধার্থে হাট হতে পারে।
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রিফাতুল ইসলাম বলেন, ইজারা ছাড়া কোন অবৈধ হাট বসানো যাবে না। হাট বসাতে হলে জমি সরকারের নামে লিখে দিয়ে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ইজারাদার নিয়োগ দিয়ে হাট বসাতে হবে। সরকসরি নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.