1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

তীব্র গরমে বেশি ভোগান্তিতে শ্রমজীবীরা

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১০৩ বার পঠিত

আবহাওয়া বার্তায় নেই সুখবর। তাপদাহ চলছে তো চলছেই। তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তীব্র গরমে কারো যাচ্ছে ঠোঁট শুকিয়ে, তো কারো আবার হাত-মুখে জ্বলে যাওয়ার উপক্রম।

এ তাপদাহের কারণে রাজধানীতে কয়েকগুণ বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।

রাজধানীতে যদিও সেটা অনুভূত হচ্ছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মতো। কয়েকদিনে দেশে গরমের তীব্রতা কমার আভাস নেই।আর তাপদাহে বাতাসে আর্দ্রতা কমে গেছে। বাতাসে আগের তুলনায় জলীয়বাষ্প কমে যাওয়ায় এ গরমে মানুষের হাত-মুখ শীতের মতো শুকিয়ে যাচ্ছে।

সোমবার (১৫ এপ্রিল) রাজধানীর বাড্ডা, রামপুরা, কারওয়ান বাজার ও পান্থপথ এলাকা ঘুরে দেখা গেছে, তীব্র গরমে অল্প কাজ বা হাঁটাচলা করে হাঁপিয়ে উঠছে অনেকে। তীব্র গরম থেকে বাঁচতে সুযোগ পেলেই ছায়ায় গিয়ে জিরিয়ে নিচ্ছে। তাপদাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে খেটে খাওয়া মানুষ। কায়িক পরিশ্রম করে অল্পতেই হাঁপিয়ে উঠতে হচ্ছে। কিন্তু উপায় না থাকায় পরিশ্রম চালিয়ে যাওয়া মানুষ অসুস্থ হয়ে পড়ছে দ্রুত।

পান্থপথ এলাকায় যাত্রীর জন্য অপেক্ষমাণ রিকশাচালক মো. আলীম বলেন, সারা রাত ঘুমানো যায় না গরমের জন্য। আর দিনে গাড়ি (রিকশা) নিয়ে বের হলেও রোদের তাপে বাঁচা যাচ্ছে না। কী আর করার? পেটের জ্বালায় কষ্ট করতে হচ্ছে।

বাড্ডা এলাকায় নির্মাণশ্রমিক হাশেম আলী বলেন, রোদের তাপে পুড়ে পাইলিংয়ের কাজ করতে হচ্ছে। দুপুরের দিকে মনে হয় শরীর পুড়ে যাচ্ছে। কবে একটু বৃষ্টি হবে আল্লাহ জানে।

বাইরে বের হলেই সূর্যের প্রখর তাপে ঘেমে একাকার হতে হচ্ছে। কথা বলে জানা গেছে, তীব্র খরতাপে হতদরিদ্র দিনমজুর খেটে খাওয়া মানুষের আয়-রোজগার কমে গেছে। গরমে অসুস্থ হয়ে পড়ছে শ্রমজীবী মানুষ ও শিশুরা। বাড়ছে কষ্ট ও দুর্ভোগ

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর