1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

খালিয়াজুরীতে নৌ-পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক ৩ মাদক ব্যবসায়ী

শামছুল হক,নেত্রকোনা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

নেত্রকোনা জেলার খালিয়াজুরীতে নৌ-পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মদ ও বিভিন্ন মালামালসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। (১৭ মে ২০২৬) আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে ধনু নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী নৌ ফাঁড়ি থানা পুলিশ জানতে পারে যে, একটি ছোট ট্রলার দিয়ে ভারতীয় মাদকদ্রব্য নিয়ে কিছু ব্যক্তি খালিয়াজুরীর সীমানায় প্রবেশ করছে। পরে লেপসিয়া নৌ পুলিশ ফাঁড়ি থানার ইনচার্জ ইন্সপেক্টর শ্রী জগতজ্যোতি চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ধনু নদীতে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন নৌকাটিকে ধাওয়া করা হলে প্রায় ৪ কিলোমিটার নদীপথ অতিক্রমের পর সেটিকে আটক করা হয়।
পরে সুনামগঞ্জ থেকে কিশোরগঞ্জ জেলার ভৈরব লঞ্চঘাটগামী পণ্যবাহী ইঞ্জিনচালিত ট্রলারটি তল্লাশি করে বিভিন্ন প্রকার ভারতীয় মদ, জিরা ও শিশুখাদ্য চিপস উদ্ধার করা হয়। একইসঙ্গে ট্রলারে থাকা ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ আব্দুস সালাম (৩৪), পিতা: মৃত হাসিম উদ্দিন, গ্রাম: সোনাপুর, থানা: তাহিরপুর, জেলা: সুনামগঞ্জ। ২. মোঃ দেলোয়ার হোসেন (২৮), পিতা: দুলাল মিয়া, গ্রাম: চানখলাগাঁও, থানা: তাহিরপুর, জেলা: সুনামগঞ্জ। ৩. মোঃ হারিছ উদ্দিন (৩৫), পিতা: রজব আলী, গ্রাম: সোনাপুর, থানা: তাহিরপুর, জেলা: সুনামগঞ্জ।

অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—
AC Black ব্র্যান্ডের ৩৫ বোতল মদ
Mc Dowellers ব্র্যান্ডের ২৪ বোতল মদ
Officer Choice Blue ব্র্যান্ডের ২১ বোতল মদ
মোট ৮০ বোতল ভারতীয় মদ
জিরা ২ বস্তা (৬০ কেজি)
শিশুখাদ্য চিপস ২ বস্তা (৭৫ কেজি)
স্মার্ট মোবাইল ফোন ৩টি
নগদ ৩ হাজার ৫৭০ টাকা

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর