1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতে মাংস বিক্রির দোকান সিলগালা

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৩৬ বার পঠিত
পঁচা গরুর মাংস বিক্রির প্রমান মেলায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের উপস্থিতে মাংস বিক্রির দোকানে সিলগালা করে দেয়া হয়। 
বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে অভিযোগকারীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল ওই দোকানে গেলে দোকানদার আরোজ আলী ও তার সহকর্মীরা আগেই পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল জানান, জীবননগর পৌর এলাকার জানু শাহার ছেলে আরোজ আলীর (৪০) দোকান থেকে একই উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের রহমানের ছেলে বাদল ১৩ কেজি গরুর মাংস কিনে বাড়ি নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে মাংস পঁচা দেখে তিনি ফেরত নিয়ে আসে। এতে মাংস বিক্রেতা আরোজ আলী ক্ষিপ্ত হয়ে বাদল ও তার স্ত্রী রেশমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধরের চেষ্টা করে। পরে নিরুপায় হয়ে তারা তার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ করলে, ওই মাংস যে পঁচা তার প্রমান মেলে।
অভিযোগের প্রেক্ষিতে মাংসের দোকানে উপস্থিত হলে তার আগেই পঁচা মাংস বিক্রেতা আরোজ আলী ও তার সহকর্মীরা দোকান ছেড়ে পালিয়ে যায়। সেখানে অবস্থান করার সময় পর্যন্ত তারা উপস্থিত না হলে মাংস বিক্রির দোকান সিলগালা করে জনসমক্ষে পঁচা মাংসগুলো নষ্ট করে দেয়া হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর